
বাংলাদেশ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের শি বালয় উপজেলার ষাইট ঘর তেওতা বাজার এলাকায় সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ষাইট ঘর তেওতা বাজার কমিটি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সচেতনতা মুলক আলোচনা সভায় তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: কাদেরের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা ( ওসি) মোঃহাবিবুল্লাহ সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট একেএম বদোরুদ্দোজা মিন্টু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা লুৎফর রহমান সেন্টু, বৈশাখী টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মারুফ হোসেন, তেওতা ইউনিয়ন আ. লীগ সা. সম্পাদক আ: আজিজ, ছাত্রলীগ নেতা রাকিব হাসনাত আওয়াল, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ও মাদক নির্মুল করার জন্য সবাইকে সচেতন হতে হবে। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধ বিষয়ে পুলিশকে সকল বিষয়ে তথ্য দিয়ে সহয়তা করতে হবে।



