আন্তর্জাতিকপ্রধান খবর

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২৬

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সকালে দেশটির গিলগিট-বালতিস্তানের দায়ামের জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, যাত্রীবাহী বাসটি পর্যটনেকন্দ্র স্কারডু থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। চীনের সীমান্তবর্তী গিলগিট-বালতিস্তান দিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনা কবলিত হয়।

গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফিরাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের শনাক্তকরণের কাজ চলছে যাতে ভুক্তভোগীদের পরিবারদের খবর দেয়া যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension