
খেলা
ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দল ঘোষণা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী দলের সাথে ব্যস্ত সময় সামনে বাংলাদেশ নারী ‘এ’ দলের। আগামী ২ অক্টোবর রাজধানীতে পা রাখবে ভারতীয় নারীরা। ৩ টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় নারী দল।
শায়লা শারমিনকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষণা করা হয়েছে। ৪, ৬ ও ৮ অক্টোবর ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় নারী ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১১, ১২ ও ১৪ অক্টোবর কক্সবাজার স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল:
শায়লা শারমীন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেসান হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ঞা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরায়া আজমিন, পূজা চক্রবর্তী, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি।



