বাংলাদেশ

ক্যাসিনো ছেড়ে টমেটো চাষে আসুন: কৃষিমন্ত্রী

রূপসী বাংলা নিউজ ডেস্ক: অবৈধ ক্যাসিনো ব্যবসা ছেড়ে এর পরিচালনাকারীদের গ্রামের খেত-খামারে হাইব্রিড টমেটো চাষ করতে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দুর্বৃত্ত যেই হন না কেন, তাকে ছাড় দেয়া হবে না। তাই অবৈধ ক্যাসিনো ব্যবসা ছেড়ে টমেটো চাষের মত লাভজনক পেশায় নিয়োজিত হোন।

বৃহস্পতিবার সাতক্ষীরার নগরঘাটা উচ্চবিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো নিয়ে হওয়া মাঠ দিবসে উপস্থিত হয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, একজন কৃষক টমেটো চাষ করে তিন মাসে এক লাখ টাকা পর্যন্ত আয় করেছেন। তাই ক্যাসিনোর মতো অবৈধ পেশায় মেধা খরচ না করে ওই সব ব্যক্তির টমেটোসহ কৃষি খাতে মেধা ব্যয় করা উচিত।

কৃষিমন্ত্রী আরো বলেন, টমেটো একটি দামি ফসল, পুষ্টি এবং লাভের জন্য দেশের মানুষকে টমেটো চাষে আহ্বান জানাই। কৃষি মন্ত্রণালয় সবসময় চাষিদের পাশে ছিলো, থাকবে। কৃষকদের সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension