প্রধান খবরভারত

যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: যাত্রা শুরু করল দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বন্দে ভারত এক্সপ্রেস’। বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে এই ট্রেনের শুভ সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই হাই স্পিড ট্রেন দিল্লি-বারাণসী রুটে ১৬০ কিমি গতিবেগে ছুটবে৷ রায়বরেলীর ‘মডার্ন কোচ ফ্যাক্টরি’ (এমসিএফ) মাত্র দেড় বছরে এই অত্যাধুনিক ট্রেনটি তৈরি করেছে৷ যা বানাতে খরচ হয়েছে ৯৭ কোটি টাকা।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বন্দে ভারত এক্সপ্রেস উপত্যকার উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে। শুধু তাই নয়, তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ট্রেন।

২০২২ সালের মধ্যে মোট ৪০টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যার মধ্যে ২০২০ সালের মধ্যেই ১৫টি ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা এবং ২০২১ সালের মধ্যে আরও ২৫টি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

দিল্লি থেকে এই ট্রেন প্রতিদিন ছাড়বে সকাল ৬টা নাগাদ৷ আর কাত্রা পৌঁছবে দুপুর ২টো নাগাদ। স্বাভাবিকভাবেই এই দ্রুতগামী ট্রেন চালুর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে৷ ফেরার সময় কাত্রা থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ৩টে নাগাদ এবং দিল্লি পৌঁছবে রাত ১১টা নাগাদ। যার ফলে ১২ ঘণ্টার রাস্তা এবার থেকে কমে দাঁড়াবে ৮ ঘণ্টায়।

বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা যে সুবিধাগুলি পাবেন:

১) অটোমেটিক ডোর, ২)স্লাইডিং ফুটস্টেপ, ৩) বড় প্যান্ট্রি, ৪) মডিউলার বায়ো টয়লেট, ৫) পুরোপুরি সিল করা গ্যাঙ্গওয়েস, ৬) ইউরোপীয় স্টাইলের বসার জায়গা, ৭) অন-বোর্ড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ৮) এয়ারক্রাফ্টের মতো এলইডি লাইটিংয়ের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension