
রূপসী বাংলা নিউজ ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক প্রেক্ষাপট এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয় জানানো হবে।
বৃস্পতিবার দুপর ১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও শারীরিক অবস্থা, যুক্তরাষ্ট্র এবং ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়বস্ত নিয়ে আলোচনা হয়েছে।



