প্রধান খবরভারত

‘চোরেদের পদবী মোদী’ মন্তব্যে দোষী নন, আবেদন রাহুলের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: “সব চোরদের পদবীই মোদী’ বিতর্কিত মন্তব্যের জেরে মামলার কারণে আদালতে হাজিরা দিলেন রাহুল গান্ধী। সেখানে এই ঘটনার জন্য তাঁকে দোষী সাব্যস্ত না করার আবেদন জানালেন তিনি। তাঁর এই আবেদন স্বীকার করা হবে কিনা সে বিষয়ে আগামী ১০ ডিসেম্বর আদালতে পরবর্তী শুনানি হবে।

এদিন সকালে রাহুল টুইট করেন, “বিরোধীদের দ্বারা আমার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হাজিরা দিতে আমি সুরাটে উপস্থিত হয়েছি, আমায় চুপ করাতে বিরোধীরা মরিয়া।” পাশাপাশি তিনি কংগ্রেস সমর্থকদেরকে ভালোবাসাও জানিয়েছেন। সে প্রসঙ্গে তিনি বলেছেন, ” যে সকল কংগ্রেসকর্মীরা আমায় সমর্থন জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাঁদের ভালোবাসা জানাই এবং তাঁদের প্রতি কৃতজ্ঞ। “

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল জানিয়েছেন, “তাঁকে সমন পাঠানো হয়েছিল তাই তিনি এসেছেন। এবার আইন আইনের পথে চলবে। আমরা অপেক্ষায় আছি, আদালত কখন সিদ্ধান্ত নেয়। বিচারক যা নির্দেশ দেবে তাই করা হবে। “

উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলাকালীন কর্ণাটকের কোলার জেলায় ১৩ এপ্রিল এক নির্বাচনী প্রচারে বেড়িয়ে রাহুল গান্ধী বলেছিলেন , “সব চোরদের পদবীই মোদী”। আর এরপরেই বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। আরএসএস ও বিজেপি নেতারা রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পাশাপাশি বিজেপি নেতা সুশীল মোদীও রাহুলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছিল।

রাহুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা করেন এক স্থানীয় বিজেপি নেতা। তিনি দাবি করেন, রাহুল এই মন্তব্যের মাধ্যমে সমগ্র মোদী সম্প্রদায়কেই অপমান করেছে। আর এরপরেই মে মাসে রাহুলের উদ্দেশ্যে সমন পাঠায় আদালত।

উল্লেখ্য, গুজরাটের কংগ্রেস নেতা অমিত চাভদা রাহুলের এই সাক্ষাত নিয়ে মঙ্গলবার স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে একদফা বৈঠকও সারেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension