প্রধান খবরভারত

‘মহাত্মা গান্ধী কীভাবে আত্মহত্যা করেছিল’ মোদীর রাজ্যের স্কুলে তাজ্জব প্রশ্ন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মোদীর রাজ্য গুজরাটের একটি স্কুলে প্রশ্ন এল, “কীভাবে মহাত্মা গান্ধী আত্মহত্যা করেছিল?” এই হতবাক করে দেওয়া প্রশ্ন সামনে আসতেই নড়েচড়ে উঠল গুজরাটের শিক্ষা দফতর। জানা গিয়েছে, ঘটনায় তদন্তের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সুফলাম শলা ভিকাশ সঙ্কুল নামে একটি সংস্থা পরিচালিত গুজরাটের একটি স্কুলে ক্লাস নাইনের একটি পরীক্ষা চলাকালীন এই প্রশ্ন আসে বলে জানা গিয়েছে। গান্ধীনগরে এই সুফলাম শলা ভিকাশ সঙ্কুল সংস্থাটি যথেষ্ট পরিচিত বলে জানা গিয়েছে। এমনকি এই সংস্থা সরকারি অনুদানও পেয়ে থাকে।

শুধু এই প্রশ্ন না। স্কুল কর্তৃপক্ষের করা আরও একটি প্রশ্ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ক্লাস টুয়েলভের একটি প্রশ্নপত্রে প্রশ্ন এসেছে, তোমাদের এলাকায় মদের বিক্রি বৃদ্ধি এবং অসামাজিক কাজে জড়িত ব্যক্তিদের উপদ্রব জানিয়ে জেলা পুলিশকে একটি অভিযোগ পত্র লেখ।

গান্ধীনগরের জেলা শিক্ষা দফতরের এক অফিসার ভারত ভাধের জানিয়েছেন, এই ধরণের প্রশ্নগুলি অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। এই প্রশ্নপত্র করার ব্যাপারে রাজ্যের শিক্ষা দফতরের কোনও হস্তক্ষেপ হয়নি বলে তিনি মন্তব্য করেছেন। এবং বিস্তারিত রিপোর্ট আসার পরেই এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। শোনা যায়, দিল্লীর বিড়লা ভবনে নাথুরাম গডসে নামে এক ভারতীয়ের গুলিতেই খুন হয়েছিলেন ‘জাতির জনক’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension