
ভার্জিনিয়ায় নীলাচল-ডিসি’র পঞ্চম দুর্গোৎসব।
শুভ রায়: অশুভ শক্তি বিনাশে দেবী দুর্গার মর্ত্যে আবির্ভাব।পৌরাণিক বিশ্বাসে সনাতন ধর্মাবল্মবী বাঙালীর প্রানের দুর্গোৎসব ব্যাপক উদ্দীপনায় উৎযাপিত হলো এই প্রবাসেও। শাস্রমতে দেবীর আরাধনার সাথে সাথে প্রতি বছরের ন্যায় সাজে সজ্জিত ছিল পুজা মন্ডপ। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল পুজা প্রাঙ্গন। শাঁখ, কাসর আর ঘন্টায় প্রান সঞ্চারীত ছিল মন্ডপ। আবাহন আপ্যায়ন আর সিঁদুর দানে ব্যতিব্যস্থ রমণীকুল।
ডি-এম-ভি ( ওয়াশিংটন ডিসি-মেরিল্যান্ড-ভার্জিনিয়ার অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় সংগঠন নীলাচল-ডিসি’র সফল সভাপতি প্রানেশ হালদার এবং সাধারণ সম্পাদক কালা চান সরকার সবিনয়ে আচার -আপ্যায়ন আমন্ত্রনে নিবেদিত প্রান।

নীলাচল পরিবারের সকল সদস্যের সম্বলিত প্রয়াসে দুর্গোৎসব ছিল সার্বজনীন মিলন মেলা।
শাস্রমতে দেবীর আরাধনার সাথে সাথে প্রতি বছরের মতন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও দৃষ্টি নন্দন সাজে সজ্জিত ছিল স্হানীয় জয়েস কিলমার মিডল স্কুল। তিথি অনুযায়ী পুন্যার্থীর আরাধনা, অজ্ঞলী, প্রদীপ প্রজ্জলন, আরতি সহ সকল মাঙ্গলিক ক্রিয়াদি সম্পন্নে গত ৫ই অক্টোবর, শনিবার নীলাচল ডিসি আয়োজন করে পঞ্চম শারদ উৎসব।

পুজোর বিশেষ সাংস্কৃতিক সন্ধায় স্থানীয় শিল্পী বৃন্দ সহ অংশ গ্রহন করে নীলাচল পুজা পরিবার। এতে অংশ গ্রহন করেন শিশু শিল্পী, পুনম, মালিশা, মিথি, স্নেহা, এমিলি, রিজু, সিমরান, জ্যুতি, হেমন্তী, পাউলী, দৃ্ষ্ণা, আয়ুশী, আদ্রী, প্রীতম, ওম, অমি, অপূর্ব এবং আরিয়ান। নৃতাজ্ঞলীতে ছিলেন দেবীকা দেবনাথ, সিনথীয়া ও ক্লোডিয়া। আধুনিক গান পরিবেশনায় ছিলেন অর্ণব মন্ডল, জনপ্রিয় কন্ঠশিল্পী হ্যাপি দেবনাথ এবং মনোজ দাস। স্বনামধন্য আরিয়া ড্যান্স একাডেমী ফিউশন ড্যান্স ছিল নজর কাড়া।

সুললিত কন্ঠে পুজা পর্বের গান পরিবেশন করেন ডি-এম-ভির সুপরিচিত জনপ্রিয় কন্ঠশিল্পী কালা চাঁদ সরকার। মু্দ্রা আর্ট সেন্টারের দৃষ্টি নন্দন পরিবেশনার পর পুজা প্রাঙ্গন সুর আর ছন্দে মাতোয়ারা করেন জনপ্রিয় প্লে ব্যাক সিঙ্গার সুমনা গাঙ্গুলী।এবারের পুজার বিশেষ আর্কষন ছিল বোম্বে থেকে আগত সুমনা গাঙ্গুলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সুপরিচিত প্রিয় মুখ সোমা হালদার।

সভাপতি প্রানেশ হালদার এবং নীলাচল পুজা পরিবারের সম্বিলিত প্রয়াসে সার্বজনীন দুর্গোৎসবে রূপ পায় নীলাচলের পঞ্চম আয়োজন। দুপুর এবং সন্ধায় মহাপ্রসাদ বিতরন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডি-এম-ভির সকল স্তরের হাজারো মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। আগামী বছরের আগাম শারদীয়ার আমন্ত্রন জানান সংগঠনের সভাপতি প্রানেশ হালদার এবং সাধারন সম্পাদক কালা চাঁদ সরকার।



