
৩০ বছর পূর্তি উদযাপন নিউইয়র্কে নারায়ণগঞ্জ সমিতির অভিষেক সম্পন্ন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:১৯৮৯ সালে গঠিত ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক’এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে ১৩ অক্টোবর। উডসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে জনকালো অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নতুন কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলোদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ সম্মািনিত অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল সাদিয়া ফায়েজুন্নেসা। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ড. এনামুল হক, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি রব মিয়া, সংগঠনের উপদেষ্টা আসাদুল বারী আসাদ, নির্মল পাল ও মোহাম্মদ মজিবর, আড়াইহাজার সমিতির সভাপতি ইদ্রিস আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের নির্বাচন কমিশনার শামছুল আলম লিটন ও দর্পণ কবীর, অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মোঃ এ. মান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা ফরিদ উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোপা পাল মুক্তা ও সউদা সাবরিন পম্পি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানা আমান নূপুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীন পরিবেশন করেন কৃষ্ণা তিশি, শাহ মাহবুব এবং রওশন আরা।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় স্মরণিকা-মসলিন। সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে অতিথি ও কর্মকর্তারা কেক কাটেন।



