প্রধান খবরভারত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিতের বাড়িতে মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মা নির্মলা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার স্থানীয় সময় বিকাল ৪ টে বেজে ৫৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের বালিগঞ্জ সার্কুলার রোডে অভিজিতদের বাড়িতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতী মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, রাজ্যটির স্বরাষ্ট্রসচিব ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে অভিজিত ব্যানার্জীর সহপাঠি আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

প্রায় ৪০ মিনিট যাবত অভিজিত ব্যানার্জীর বাড়িতে ছিলেন মমতা। সেখানে বৈঠকি আড্ডাকে জমিয়ে তুলতে ‘প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে’গান পরিবেশন করেন ইন্দ্রনীল সেন।

অভিজিতের মা নির্মলা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে মমতা বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে অভিজিতের মূল্যবান পরামর্শ নেবো। শুধু অভিজিত নয়, তার মা-ও একজন অর্থনীতিবিদ গবেষক। তাকেও আমাদের বিভিন্ন প্রকল্প ভাবনায় শরিক করবো, তার পরামর্শ নেবো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিজিত যখন কলকাতায় আসবেন, তার সময় অনুযায়ী তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সামিল করার চেষ্টা করবো। পশ্চিমবঙ্গের শিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ণ দফতরের বিভিন্ন প্রকল্পকে আরও ভালোভাবে কী করে রূপায়ন করা যায়, সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করবো।

প্রসঙ্গত, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেন্টর গ্রুপের অন্যতম সদস্য ছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক সেন।

এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে অভিজিত বিনায়ক ব্যানার্জীর মা নির্মলা ব্যানার্জীর হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসের শেষে একদিনের জন্য কলকাতায় আসার কথা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক ব্যানার্জির। সেই সময় মমতা নিজে এসে অভিজিতের সঙ্গে দেখা করার ইচ্ছা তার মায়ের কাছে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension