
ভগত সিং রাজগুরু এবং সুখদেব কে ভারতরত্ন দেওয়ার দাবি কংগ্রেসের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নির্বাচনের পরে এবার কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশের তিন বিপ্লবী ভগত সিং, সুকদেব এবং রাজগুরু কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানালেন। টুইটারে কংগ্রেসের এই সাংসদ জানিয়েছেন, ”দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছি শহিদ-ই-আজম ভগত সিং, সুখদেব এবং রাজগুরু কে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।”
তিনি আরও জানিয়েছেন যে এই তিন শহিদ কে যাতে সম্মান জানানো হয় এবং ভগত সিংকে শ্রদ্ধা জানিয়ে চণ্ডীগড় বিমানবন্দর কে তার নামে উৎসর্গ করা হয়। ২৫ তারিখ লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, শহিদ ভগত সিং, সুকদেব এবং রাজগুরু ব্রিটিশ রাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং দেশের জন্য তারা শহিদ হয়েছিলেন২৩ শে মার্চ ১৯৩১ সালে। তাই এই তিন জন বীর সন্তান কে আগামী ২৬ শে জানুয়ারী ভারত রত্ন দিয়ে সম্মান জানানো হোক। এছাড়াও তিনি চণ্ডীগড় বিমানবন্দরকে ভগত সিংয়ের নামে উৎসর্গ করার ও আবেদন করেছেন।
এর আগেও এএমআইএম প্রধান আসাদুউদিন ওয়েইসি এই তিন বীর সন্তানকে ভারত রত্ন দেওয়ার দাবি করেছিলেন।
ইংরেজ শাসনকালে ভগত সিং, রাজগুরু, ও সুকদেব অত্যাচারী জন স্যান্দারস কে হত্যা করেছিলেন যা ভারতের স্বাধীনতা সংরামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দেশের স্বাধীনতার ক্ষেত্রে যা এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বিচারে এই তিনজনের ফাসির আদেশ দেওয়া হয় এবং এই তিন বীর সন্তান দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। যে কারণে প্রতি বছর ২৩ শে মার্চ শহিদ দিবস পালন করা হয়।



