প্রধান খবরভারত

হরিয়ানায় জোট সরকার গড়ছে বিজেপি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত আসন না পাওয়া সত্ত্বেও সেখানে সরকার গড়ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। তারা রাজ্যের আঞ্চলিক দল জাতীয় জনতা পার্টির (জেজেপি) সঙ্গে মিলে কোয়ালিশন সরকার গড়তে সম্মত হয়েছে মোদির দল। এ নিয়ে শনিবার কাল রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি ৷

শুক্রবার সন্ধ্যায় বিপেপি সভাপতি অমিত শাহের বাড়িতে যান জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালা। সেখানেই জোট সরকার গঠনের বিষয়ে দলের সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ পাবে বিজেপি ও উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে জেজেপিকে। শনিবার থেকে চণ্ডীগড়ে সেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা ও হরিয়ানা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, শুক্রবারের বৈঠকে স্থানীয়দের সরকারি চাকরিতে সংরক্ষণের জন্য জেজেপি যে দাবি জানিয়েছিল, সেটাও মেনে নিয়েছে বিজেপি। বয়স্কদের জন্য পেনশনের ব্যবস্থার কথাও মেনে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভোটের ফলাফল প্রকাশের পর থেকে হরিয়ানায় সরকার গঠন নিয়ে আলোচনা চলছিল। কেননা নির্বাচনে বিজেপি বা কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে, সরকার গঠনের জন্য তাদের স্থানীয় দল জেজেপি’র উপর নির্ভর করতে হয়। তবে জেজেপি কাকে সমর্থন করে, কংগ্রেস না বিজেপিকে, তা নিয়েও গত দু দিন ধরে তুমুল জল্পনা কল্পনা চলতে থাকে। কেননা সরকার গড়ার জন্য কংগ্রেস-বিজেপি দুই দলই যোগাযোগ করেছিলো জেজেপি প্রধোনের সঙ্গে। পরে পরিস্থিতি অনুকূলে নয় বুঝে শেষে বিজেপিকেই সমর্থন দিতে রাজি হন জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension