আন্তর্জাতিকপ্রধান খবর

সৌদি যুবরাজের ‘জাস্ট ফ্রেন্ড’ হলিউড অভিনেত্রী লোহান

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের রোমান্টিক সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে হলিউড সুন্দরীর বাবা মাইকেল লোহান বলেছেন, তারা ‘জাস্ট ফ্রেন্ড’।

বুধবার যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান বলেছেন, তার মেয়ের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এতে কামনা–বাসনা নেই। তারা ‘জাস্ট ফ্রেন্ড’।

লিন্ডসে লোহানের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে ট্যাবলয়েডে প্রকাশিত জল্পনামূলক খবরের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন মাইকেল লোহান।

এছাড়াও ‘মিন গার্লস’ তারকাকে মোহাম্মদ বিন সালমান একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন বলে জল্পনামূলক খবর প্রকাশিত হয় মার্কিন গণমাধ্যমে।

তবে গত আগস্টে লিন্ডসে লোহানের এক প্রতিনিধি দাবি করেন, এই মার্কিন তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। আর তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।

চলতি সপ্তাহে নিউইয়র্ক পোস্টের কাছে একই দাবি করেন লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লিন্ডসে লোহানের কোনো ধরনের রোমান্টিক সম্পর্ক থাকার কথা তিনি অস্বীকার করেন।

মাইকেল লোহান বলেন, মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহানের অনেক ক্ষমতাধর বন্ধু রয়েছে। কারণ, তিনি সেখানে কাজ করেন, যাওয়া-আসা করেন। মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহান যেসব কাজ করছেন, সেই সুবাদে তিনি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। লিন্ডসে লোহান অঞ্চলটির (মধ্যপ্রাচ্য) লোকজন, বিশেষ করে শরণার্থীদের সহায়তায় কাজ করছেন।

তিনি বলেন, লিন্ডসে লোহান সিরিয়ায় যেসব ভালো কাজ করেছেন, তা নিয়ে কেউ লিখছে না। তারা শুধু বাজে কথা শুনতে চায়। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লিন্ডসে লোহানের নিষ্কাম ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। তার চেয়ে বেশি কিছু নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension