বিনোদন

২০ বছর পর একসঙ্গে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ২০ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও সঞ্জয় লীলা বানসালি। বলিউড সূত্রে খবর, বানসালির আসন্ন ‘গাঙ্গুবাই’ ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে ‘সিংঘম’ অজয়ের।

খবর বলছে, আলিয়া ভাট অভিনীত এ ছবির কোনো মূল চরিত্রে থাকবেন না অজয়। তাকে দেখা যাবে একটি বিশেষ দৃশ্যে। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে ‘গাঙ্গুবাই’-এর শুটিং।

১৯৯৯ সালে বানসালির পরিচালনায় অজয় শেষ কাজ করেছেন ‘হাম দিল দে চুকে সানম’ ছবিতে। ব্লকবাস্টার ওই ছবিতে অজয় ছাড়াও ছিলেন সাবেক প্রেমিক-প্রেমিকা জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension