প্রধান খবরভারত

টাটা ট্রাস্টের কাছ থেকে ৩৫০কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০১৮-১৯ অর্থবর্ষে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রিত ইলেক্টোরাল ট্রাস্ট ৩৫৬ কোটি টাকা অনুদান হিসেবে পেয়েছে বিজেপি৷ নির্বাচন কমিশনের কাছে দাখিল করা শাসকদলের নথি অনুসারে এমনটাই জানা গিয়েছে ৷ ৩১ অক্টোবর বিজেপি-র দেওয়া নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য জানাচ্ছে, এই দলটি মোট ৭০০ কোটি টাকা অনুদান হিসেবে পেয়েছে চেক অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবর্ষে ৷

মোট পাওয়া অনুদানের অর্ধেক ৩৫৬ কোটি টাকা এসেছে টাটাদের নিয়ন্ত্রিত প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট থেকে৷ এই নথি অনুসারে দেশের সবচেয়ে ধনী দ্য প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট পার্টিকে দিয়েছে ৫৪.২৫ কোটি টাকা৷ এই প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট-কে বড় বড় কর্পোরেট সংস্থা নিয়ন্ত্রণ করত যাদের মধ্যে রয়েছে – ভারতি গ্রুপ, হিরো মোটকর্প, জুবিলান্ট ফুডওয়ার্কস, ওরিয়েন্ট সিমেন্ট, ডিএলএফ, জেকে টায়ারস ৷

প্রদত্ত তথ্যগুলিতে রয়েছে চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পার্টির কাছ থেকে প্রাপ্ত ২০,০০০ টাকা ও তার উপরে অনুদানে কথা। নির্বাচনী বন্ড আকারে প্রাপ্ত অনুদান ফাইলিংয়ের অন্তর্ভুক্ত ছিল না। এই নথি জানাচ্ছে, বিজেপি ব্যক্তি, সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রাস্টের অনুদান পেয়েছিল।

নির্বাচনী বিধি অনুসারে, রাজনৈতিক দলগুলি আর্থিক বছরে প্রাপ্ত সমস্ত অনুদানের প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলি জানাতে বাধ্য নয় যদি কোনও ব্যক্তি বা সংগঠন ২০,০০০টাকার কম অনুদান দেয় এই ভাবে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension