আন্তর্জাতিকপ্রধান খবর

গোতাবায়া রাজাপক্ষের হাত ধরে ফের ‘রাজাপক্ষ’ যুগ শুরু শ্রীলঙ্কায়

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফের রাজাপক্ষ যুগ শুরু হল শ্রীলঙ্কায়। অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ইউএনএফ প্রার্থী সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করে সিংহাসনে বসলেন শ্রীলংকা পোদুজানা পেরামুনা পার্টির এসএলপিপি প্রার্থী গোতাবায়া রাজাপক্ষ। তিনি প্রাক্তন সেনা প্রধান। প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষের ভাই হিসেবেও তার পরিচিতি রয়েছে।

শ্রীলঙ্কায় একমাস আগে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই টালমাটাল পরিস্থিতিতে কড়া নিরাপত্তার মাঝেই হয়ে গেল অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। রাজধানী কলম্বো এছাড়া গালে, ডান্ডির মতো গুরুত্বপূর্ণ শহরেও কড়া পা হার্ট হচ্ছে ছোট। মোট প্রার্থী ৩৫ জন।

২০০৫ থেকে ১৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাঁর বড়ভাই মাহিন্দা রাজাপক্ষ। তাঁর জমানায় এলটিটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা থেকে। আর এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তত্কালীন প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষ। ক্ষমতায় রাজাপক্ষ আসায় তামিল জনজাতি যে একটু বিপাকে, মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজাপক্ষের ফের জমানা শুরু। যা সংখ্যালঘু তামিল, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের চিন্তা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

শনিবার সকাল থেকেই ভোট শুরু হয় আর একটু বেলা হতেই হামলা চালায় দুষ্কৃতীরা। যে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল দ্বীপ রাষ্ট্র সেখানেই ফের নাশকতার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল। উত্তর-পশ্চিম শ্রীলঙ্কায় তানতিরিমালে বাসের কনভয়ে এই হামলা হয়েছে। জানা যায়, বাসের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে কার্যত রাষ্ট্রপতি পদে আসীন হতে চলেছেন গোতাবায়া রাজাপক্ষ। জানা গিয়েছে, ৫৩-৫৪ শতাংশ ভোট ইতিমধ্যেই মিলেছে। যা ক্রমেই রাজাপক্ষের জয়কে নিশ্চিত করছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিক্রমাসঙ্ঘের ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা সাজিথ প্রেমাদাসা লড়ছেন রাষ্ট্রপতি নির্বাচনে। ৪৪.৪ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। প্রেমদাসার তামিল অধ্যুষিত এলাকায় শক্ত ঘাঁটি থাকলেও গোতাবায়া সিংহলীদের একাংশের সমর্থন মিলেছে রাজপক্ষের। বৌদ্ধদেরও সমর্থন মিলেছে গোতাবায়ার। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, শনিবার প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

গোতাবায়া রাজাপক্ষের জয়ে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সেখানে তিনি দুই দেশের সুন্দর এবং শক্ত ভবিষ্যৎ গড়ার বার্তাও দিয়েছেন তিনি। রাজাপক্ষের জোরদার জয়ে শ্রীলঙ্কা আরও সুদৃঢ় হবে বলেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension