বিনোদন

ক্যানসারের পরে স্বামী নাকি বদলে গিয়েছেন, আবেগঘন পোস্ট সোনালির

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সোনালি বেন্দ্রের ক্যানসার ধরা পড়েছিল ২০১৮-য়। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেছিলেন। তার পর থেকেই শুরু হয়েছিল তাঁর লড়াই। নেটিজেনরা সব সময়ে নজর রেখেছেলিন বলিউডের

অভিনেত্রীর শারীরিক অবস্থার উপরে। সোনালিও নিয়মিত আপডেট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলেছিল তাঁর। আপাতত তিনি সুস্থ হয়ে দেশে। ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ার সময়ে প্রথম থেকে

শেষ পর্যন্ত পাশে ছিলেন তাঁর স্বামী গোল্ডি বেহেল। সেই গোল্ডি নাকি সোনালির ক্যানসারের পরে অনেকটাই বদলে গিয়েছেন। কী প্রসঙ্গে এই কথা বললেন অভিনেত্রী! মঙ্গলবার সোনালি ও গোল্ডির ১৭ তম বিবাহবার্ষিকী ছিল। এই দিনই সোনালি জানান, তাঁর ক্যানসার হওয়ার পর থেকে গোল্ডি অনেক বদলে গিয়েছেন। এখন তিনি শুধু সোনালির পছন্দ-অপছন্দের দিকেই খেয়াল রাখেন। ‌‌‌‌

সোনালি ইনস্টাগ্রামের সেই পোস্টে লেখেন, গত বছর এই দিনে আমরা নিউ ইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দুটি অধ্যায় দেখেছে। একটি হল ক্যানসারের আগে। আর একটি ক্যানসারের পরে। তখন থেকেই আমার ইচ্ছে এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীতে আমরা রোড ট্রিপে যাচ্ছি। ক্যানসারের আগে গোল্ডি এসবে খুব একটা রাজি হতো না। কিন্তু ক্যানসারের পরে ও যে ভাবে বদলে গিয়েছে আমার ভালো লাগে।

গোল্ডির সম্পর্কে সোনালি আরও লেখেন, ও বাকি সব কিছু আলাদা রেখেছে আর সমস্ত নজর আমার উপরে। আমিও ওর উপরে নজর রাখছি। শুভ বিবাহবার্ষিকী। তুমি যতটা ভাবো তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসি আমি। আমার অসুস্থতায় এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্য়বাদ তোমায়।

সোশ্য়াল মিডিয়ায় সোনালির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। নেটিজেনরাও এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকী অভিষেক বচ্চন, হৃতিক রোশন-সহ আরও অনেকে এই পোস্টে শুভেচ্ছাবার্তা দিয়েছেন সোনালিকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension