আন্তর্জাতিকপ্রধান খবর

কানাডার প্রথম হিন্দু মন্ত্রী অনিতা আনন্দ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৩৭ সদস্যের মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন হিন্দু আইনপ্রণেতা অনিতা আনন্দ। পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অনিতা। সামরিক কেনাকাটা সম্পর্কিত সব বিষয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। অনিতা আনন্দ ছাড়াও তিন শিখ ধর্মালম্বীকেও নিজের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া জাস্টিন ট্রুডো।

দেশটির সংবাদমাধ্যম টরেন্টো স্টার এর এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

অনিতা আনন্দ একধারে একজন আইনজীবী, গবেষক ও চার সন্তানের মা। নোভা স্কটিয়ায় জন্ম ও বেড়ে ওঠার পর ১৯৮৫ সালে তিনি অন্টারিওতে চলে আসেন।

তিনি কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সেও স্নাতক নিয়েছেন। এছাড়া ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ল ডিগ্রির পাশাপাশি টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ল সম্পন্ন করেন।

গত দুই দশক তিনি দেশটির টরেন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি ম্যাস কলেজের গভর্নিং পরিষদের চেয়ারম্যান ও রটম্যান স্কুল অব ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেটস রিসার্চ ইন্সটিটিউটের পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া কুইন্স বিশ্ববিদ্যালয়ের ইয়েল ল স্কুল ও ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়েছেন।

গত অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি ১৫৭টি আসনে জয় পায়। বিরোধী কনজারভেটিভ পার্টি পায় ১২১ আসন। ব্লক কুইবেকইস ৩২টি, ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিং নেতৃত্বাধীন নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) ২৪টি, গ্রিন পার্টি ৩টি আসন পায়। বাকি একটি আসনে জয় পায় স্বতন্ত্র প্রার্থী। ফলে ৩৩৮ আসনের হাউস অব কমন্সে কোনও আইন পাস করতে হলে প্রয়োজনীয় ১৭০ ভোট নিশ্চিত করতে অন্য দলের আইন প্রণেতাদের সমর্থনের দরকার পড়বে তাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension