প্রধান খবরবাংলাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক

মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ বাবাকে আটক করেছে। ঘটনাটি মৌলভীবাজারের কমলগঞ্জে ঘটেছে।

 

গত ৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উত্তর কাঠালকান্দি গ্রামের আফাজুল মিয়া (৩৫) তার ২য় মেয়েকে রাতে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত বাবাকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আফাজুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

 

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বলেন, বিষয়টি অত্যন্ত ঘৃণিত। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয় ভাবে জানা যায়, আফাজুল মিয়ার স্ত্রী প্রবাসে থাকেন। যে কারণে পাষন্ড পিতা মেয়েকে ধর্ষণ করার সুযোগ নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension