
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিন পালন
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যেগে গত ১৮ই মার্চ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী নিউইয়র্কের একটি পার্টি হলে অনুষ্টিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো: শিমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সম্পাদকমন্ডলীর সদস্য কাজী কয়েস আহমেদ, এড. শাহ মো: বকতিয়ার, সদস্য শরীফ কামরুল হিরা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি মো: সাইকুল ইসলাম, সদস্য আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবু সুবল দেব, যুব লীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, সদস্য মো: আব্দুল ওয়াহেদ, আমিনুল হোসেন, রিয়াজুল কাদির লস্কর মিঠু, খন্দকার জাহিদ হোসেন, শ্রমিক লীগের সহ- সভাপতি মন্জু চৌধুরী, ছাএলীগের সাবেক সভাপতি জেড এ জয়,মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, সহ সাধারন সম্পাদক মিসেস রোমনা বকতিয়ার প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে । দেশ এখন মধ্য আয়ের দেশের তালিকায় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল। তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় নির্বাচনে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি।



