প্রধান খবরভারত

আমার মৃতদেহের উপর দিয়ে নাগরিকত্ব আইন করতে হবে: মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আমার মৃতদেহের উপর – নাগরিকত্ব সংশোধনী আইন তার মৃতদেহের উপর দিয়ে প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুপুরে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএবি) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদ মিছিলে এমন ঘোষণা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মৃতদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে। বাংলায় নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি করতে দিচ্ছি না।’

মিছিলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের মুখ্যমন্ত্রী অহিংস পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেন। শপথবাক্য পাঠ করিয়ে তিনি বলেন, ‘সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে পথে নামুন। এই নাগরিকত্ব আইন মানছি না।’

মিছিল নিয়ে জোড়াসাঁকো পৌঁছে মঞ্চে উঠে মমতা বলেন, ‘এক সময় যখন বঙ্গভঙ্গ হয়েছিল, হিন্দু-মুসলিমের হাতে রাখি পরিয়ে “বাংলার মাটি-বাংলার জল” গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি মানি না। ধর্ম যার যার আপনার, সংবিধান সবার।’

তিনি বলেন, ‘সিএবি প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব।’

উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে মমতা বলেন, ‘আজকের শপথ: আমরা সবাই নাগরিক। সর্ব ধর্ম সমন্বয়ই আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না। দেব না। শান্তি রাখতে হবে। জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension