
জামিয়ার ঘটনা নিন্দা করে মোদীকে টুইট করো, রণবীর-আয়ুষ্মানদের অনুরোধ সায়নীর
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্য়ালয়ের ভিতরে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। পড়ুয়াদের দাবি, কোনও অনুমতি ছাড়াই পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে তাঁদের মারধর শুরু করে। ছাত্ররাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোটার বাসিন্দা শাকিরের মৃত্যু হয়েছে পুলিশের মারেই। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন গোটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেন বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত।
সায়নী এই ঘটনার প্রতিবাদে বলিউডের তারকাদের সরব হতে বলেন। তিনি পুলিশের এই হিংসাত্বক আচরণকে নিন্দা করার অনুরোধ করেছেন। সায়নী সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের তারকাদের একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফি শেয়ার করে সায়নী টুইট করেন, জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে পুলিশি অত্যাচারের ঘটনাকে নিন্দা করে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট বা মেসেজ করো।

সায়নী এই টুইটটিতে রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও ও করণ জোহরকে ট্যাগ করেন। এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী হলেন শাহরুখ খান। এক নেটিজেন তাই টুইট করেন, প্রিয় এসআরকে, আপনি জামিয়া মিলিয়ার প্রাক্তনী। কিন্তু এই সময়ে আপনার নীরবতা বিরক্তিকর। ভালোবাসা ছড়িয়ে দিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার ক্ষমতা আপনার আছে। এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আপনি কিছু বলুন।
প্রসঙ্গত সায়নীর টুইট করা ছবিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যাচ্ছে রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, একতা কাপুর, করণ জোহর, রোহিত শেট্টি, বরুণ ধাওয়ানস রাজকুমার রাও ও ভূমি পেডনেকর।



