প্রবাস

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
 
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা গত ২৮ জানুয়ারি, মংগলবার বিকেলে অনুষ্ঠিত হয়।আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি জন ডাবলিন,সহ সভাপতি ফারুক হোসেন,সদস্য মিসেস প্যাট্রিসিয়া বেইলি, মিসেস রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, আলবার্ট হারবার্ট, কাজী ইসলাম, এলেন থমাস উপস্থিত ছিলেন।
 
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারইনটেনডেনট ব্যারি এস কালডওয়েল তার প্রতিবেদন পেশ করেন।এছাড়া ছাত্র প্রতিনিধি হিসাবে সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটি হাই স্কুলের একাদশ গ্রেডের ছাত্রী ফারহানা সিদ্দীক। পর্ষদ সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদসহ অন্যান্য অভিভাবকরা।
 
সভায় অংশগ্রণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
 
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটরসহ সুপারিনটেনডেনট, ব্যবসা প্রশাসকবৃন্দ‌সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন কমিউনিটির লোকজনও সভায় উপস্থিত ছিলেন
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension