প্রবাস

ভাষা শহীদদের স্মরণে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন

নিউ ইয়র্কের নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ‘৫২র ভাষা আন্দোলনে অমর বীর শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় মহান ২১শে ফেব্রয়ারি পালন করেছে।

গেল ২০ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি মিলনায়তনে দেশ ও প্রবাসের গুণীজনদের উপস্থিতিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।শুভ উদ্ধোধন করেন প্রবাসী কবি সালেম সুলেরী।

উদ্ধোবধনী বক্তব্যে কবি সুলেরী বলেন, বাংলা ভাষা নিয়ে সেই সময় যারা জীবন বাজী রেখে ভাষা আন্দোলনকে বেগবান করেছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তারা আজ অবহেলিত। অথচ যধু, মধুরা আজ একুশে পদকে ভূষিত হচ্ছেন। যা জাতির জন্য লজ্জাকর। তিনি বলেন শুধু মাত্র ভাষা সৈনিকদের এবং যারা বাংলা ভাষা নিয়ে কাজ করছেন তাদেরকেই একুশের পদক দেওয়া বাঞ্ছনীয়।

ঐক্যই শক্তি ঐক্যই বল ও একুশের শিক্ষা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন প্রধান আলোচক, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, ঐক্য এবং বল বাঙালি চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। এ চেতনায় উজ্জীবিত হয়ে বাঙ্গালীরা মাতৃভাষা বাংলাকে বিশ্ব দরবারে সমুন্নত রেখেছে এবং অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ অজর্নের পেছনে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা ও প্রাণভরা শুভেচ্ছা।

আলোচনায় আরও বক্তব্য রাখেন আধ্যাপিকা হোসনে আরা, নূর ইসলাম বর্ষন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে শওকত আকবর রিচি, ফারুক হোসাইন, ওয়াহেদ আলী মন্ডল, আতোয়ারুল আলম, আসেফ বারী টুটুল। মোহাম্মদ কাশেম, আধ্যাপক রেজাউল করীম, আবু তালেব চৌধুরী চান্দু, অধ্যাপক রফিকুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ।

একুশের কবিতা পাঠ করেন ফারজানা আফরোজ লিজা এবং জিন্নাত আরা রিনা।

অনুষ্ঠানে সমবেত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশের সনামধন্য সাংবাদিক ও সম্পাদক জনাব নুরুল কবির।

এছাড়া বিশিষ্ট প্রবাস সংগঠক আলী ইমাম শিকদার, কাজী সাখাওয়াত হোসেন আজম, ওসমান চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন রনী, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, রুহল আমিন সরকার, আকতারউজ্জামান, তাসকিন বেলাল, রুহল আমিন, পারভিন আফরোজ, সাজেদা আলম, ফামিদ জামান, আতিকুর জামান, মিলন রহমান, ঘোষ রায়, মোহাম্মদ রুবেল, লৎফুর রহমান লাতু ও মুনমুন হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

এরপর বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে মোহাম্মদ কাশেম ও আশরাফ এর নেতৃত্বে ১২টা ১ মিনিটে ডাইভার সিটি প্লাজায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক জ্ঞাপন করেন। ♦

 

প্রেস বিক্তপ্তি

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension