আন্তর্জাতিকপ্রধান খবর

করোনাভাইরাস: ওমরাহ ভিসা বন্ধ করল সৌদি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাময়িকভাবে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব।
 
আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
একই সঙ্গে করোনাভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটক ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করেছে রিয়াদ।

এক টুইট বার্তায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’

এছাড়া উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশটির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা-যাওয়া স্থগিত করেছে সৌদি আরব।

তবে আগে থেকে যাদের কাছে এই পরিচয়পত্র আছে তারা ইচ্ছে করলে দেশে ফিরতে পারবে এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরাও সৌদি ছাড়তে পারবে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। 

প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা।

এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাত শ’রও বেশি মানুষও চীনা নাগরিক। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইরান। ♦

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension