প্রধান খবরভারত

ভারতের ৭ রাজ্যে ছড়িয়েছে করোনা, সঙ্গে সোয়ান ফ্লু

ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। কর্নাটকে মঙ্গলবার চার জনের রক্তপরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে।
 
সব মিলিয়ে ভারতে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬।
 
সোমবার রাতে পুণের দুই বাসিন্দার রক্তপরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলে।
 
দু’জনই দিনকয়েক আগে দুবাই থেকে ফিরে এসেছিলেন পুণেতে। এর ফলে, এই প্রথম মহারাষ্ট্র থেকেও করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেল।
 
গতকালই করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে বেঙ্গালুরু, দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, জম্মু, পাঞ্জাব ও পুণে থেকে। তার মধ্যে পুণে বাদে সর্বত্রই গতকাল একজন করে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
 
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বলেছেন, কর্নাটকে চার জনের রক্তপরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। চারজনকেই নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
 
কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে এক জায়গায় বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
 
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
এর পাশাপাশি, যে কোনও ফাংশন, বিয়ে বাড়ি, উৎসব, যেখানে বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী৷
 
ধর্মীয় আচার আচরণ বাড়িতে করার ও সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যের সব স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
 
এদিকে, চারিদিকে যখন করোনার খবর তখন ভারতের এক যুবকের শরীরে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়অ গেছে। ওই যুবককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ♦
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension