প্রধান খবরবাংলাদেশ

করোনাভাইরাস আক্রান্ত ৩ জনের ২ জন সুস্থ

বাংলাদেশে যে তিনজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তাদের পুনঃপরীক্ষা করে ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেওয়া হবে।
 
আজ বুধবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
 
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য চালু করা নম্বরে ৩ হাজার ২৩২টি কল এসেছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টিই করোনাভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নতুন করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি।
 
তিনি আরও জানান, বর্তমানে ওই তিন জন চিকিৎসা নিচ্ছেন এবং আটজন আইসোলেশনে রয়েছেন।
 
সেব্রিনা বলেন, আগে যে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাদের পুনঃপরীক্ষা করা হয়েছে এবং তাদের দুজনের ফলাফল নেগেটিভ আছে। ♦
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension