ভারত

পরীক্ষা চলাকালীনই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ‘ফাঁস’, তদন্তের আগেই শিক্ষকদের ক্লিনচিট সংসদের, বিতর্ক

রূপসী বাংলা ডেস্ক: মাধ্যমিকের পর এবার ‘প্রশ্নপত্র-ফাঁস’ উচ্চমাধ্যমিকও! উচ্চমাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা চলাকালীনই প্রশ্নপত্র বাইরে বেরোনোর অভিযোগ উঠল। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বাইরে বেরোনোর অভিযোগ। প্রশ্নের মুখে গোটা ‘নজরদারি’ ব্যবস্থা। ‘মাস্টারমশাইরা বোকামি করবে না, পড়ুয়াদের দুষ্টুমি। পরীক্ষায় বিঘ্ন ঘটাতে পড়ুয়াদের দুষ্টুমি। কোনও ছাত্র বা ছাত্রী ১ ঘণ্টা পরে শৌচাগারে গিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।’ দাবি সংসদ সভাপতির। তদন্ত শেষের আগেই মালদার স্কুলের শিক্ষকদের ক্লিনচিট দেওয়া নিয়ে বিতর্কে সংসদ। যদিও, সংসদ সভাপতির পাল্টা প্রশ্ন, দেড় ঘণ্টা পর প্রশ্ন বেরোলে তার কী গুরুত্ব? সংসদ সভাপতির সাফাই, আমাদের প্রশ্ন একাধিক সেটে হয়। তাই অন্য পরীক্ষার্থীকে এভাবে সাহায্য করা সম্ভব নয়। গোটা কাণ্ডের পিছনে আছে একটা চক্র আর চক্রান্ত। যদিও, বিতর্কের জেরে তদন্তের নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension