
প্রধান খবরবাংলাদেশ
করোনাভাইরাস বৃষ্টি হলেই চলে যাবে!
গবেষকরা মনে করছেন, উষ্ণ আবহাওয়া ও বৃষ্টি তথা আর্দ্রতার কারণে এশিয়ার দেশগুলোতে কমতে পারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। করোনাভাইরাস যে গতিতে ছড়িয়ে পড়ছে, সেই গতি কেবল থামাতে পারে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া।
গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এটিতে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৮০ হাজার ৭৪৬ জন। মারা গেছেন ৩১ হাজার ৯২০ জন।
এদিকে ভাইরাসটি শনাক্তের ৩ মাস পেরিয়ে গেলেও এখনও আবিষ্কার হয় নি কোন প্রতিষেধক। এ নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। ফলে কীভাবে এ থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে চলছে নানা গবেষণা।
এমনই এক গবেষণা জানাল- করোনার প্রাদুর্ভাব কমতে পারে বর্ষায়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (এমআইটি) সম্প্রতি এই গবেষণাটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকরা মনে করছেন, উষ্ণ আবহাওয়া ও বৃষ্টি তথা আর্দ্রতার কারণে এশিয়ার দেশগুলোতে কমতে পারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব।
গবেষণায় অংশ নেওয়া এক দল গবেষক বলছেন, করোনাভাইরাস যে গতিতে ছড়িয়ে পড়ছে, সেই গতি কেবল থামাতে পারে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোভিড-১৯ আক্রান্তের সব তথ্য, তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়টি বিশ্লেষণ করে ওই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।
তারা বলছেন, এশিয়ার যেসব দেশে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অথবা সম্ভাবনা রয়েছে, সেই সব দেশে করোনা সংক্রমণের আশঙ্কা তুলনামূলকভাবে কম।
এই সবের ভিত্তিতেই তারা অনুমান করছেন যে, যেহেতু সব এশীয় দেশে বর্ষা এসে গেছে সেহেতু ট্রান্সমিশন রেট কমে যাবে। ♦



