
আন্তর্জাতিকপ্রধান খবর
ভেনিজুয়েলার কারাগারে দাঙ্গা, অগ্নিকাণ্ডে নিহত ৬৮
রূপসী বাংলা ডেস্ক:ভেনিজুয়েলায় একটি কারাগারে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশসহ অন্তত ৬৮জন নিহত হয়েছেন। খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের।
স্থানীয় সময় বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষের দাবি, কারাগার থেকে বেরিয়ে আসতে বন্দিরা জাজিম ও তোশকে আগুন ধরিয়ে দিলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজ্যের প্রধান কৌসুলী তারেক সাব বলেছেন, শিগগিরই দাঙ্গা ও হতাহতের ঘটনায় তদন্ত শুরু হবে।
হতাহতের খবর পেয়ে তাদের স্বজনরা পুলিশ স্টেশনটির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তাদের ওপর টেয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এসময় অনেক কয়েদি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
বিবিসি বলছে, নিহতদের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে জেল খানার সামনে হাজির হওয়া অনেক শিশু ও নারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।



