
প্রধান খবরভারতযুক্তরাষ্ট্র
ভারতে মার্কিন দূতাবাস কর্মকর্তা করোনায় আক্রান্ত
ভারতের দিল্লিতে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দূতাবাস থেকে ওই কর্মকর্তার আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে বলে।
তবে দূতাবাসের পক্ষ থেকে ওই কর্মকর্তার নাম, পরিচয় ও পদবির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয় নি।
এছাড়া তার শরীরে কীভাবে করোনার সংক্রমণ ঘটল সে ব্যাপারেও কিছু জানানো হয় নি।
এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, আক্রান্ত কর্মকর্তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে আক্রান্ত কর্মকর্তার নাম বা অন্যান্য তথ্য প্রকাশ করা হবে না।



