প্রধান খবরভারত

ভারত ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দিচ্ছে বাংলাদেশকে

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে ২০ লাখ জীবন রক্ষাকারী হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দিচ্ছে ভারত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ম্যালেরিয়ারবিরোধী এ ওষুধটি করোনারভাইরাসের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে বলে জানিয়েছে ভারত সরকার। 

খবরে বলা হয়েছে, দেশটির তৈরি করা প্রথম তালিকায় বাংলাদেশসহ ১৩টি দেশ রয়েছে। অন্য দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরাইন, ব্রাজিল, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান ও মালদ্বীপসহ কয়েকটি দেশ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। দিল্লি ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেটের অনুমোদন দেয়। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে এ ওষুধের একটি চালান পাঠিয়েছে ভারত। এর মধ্যে এ ওষুধ প্রস্তুতের জন্য ৯ মেট্রিক টন কাঁচামালও রয়েছে।

ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেওয়া হবে।

সূত্র জানায়, বাংলাদেশ ২০ লাখ, নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট।

দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে।

এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension