আন্তর্জাতিক

সৌদির গ্র্যান্ড মুফতি তারাবি ও ঈদের নামাজ বাড়িতে পড়ার মত দিলেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ, কোভিড-১৯ বিস্তার অব্যাহত থাকলে পবিত্র রমজানের সময় তারাবির নামাজ নিজ নিজ বাড়িতে আদায় করা উচিত। একই কারণে পবিত্র ঈদুল ফিতরের নামাজও বাড়িতে আদায় করা উচিত।

এক প্রশ্নের উত্তরে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তি এ কথা বলেন।

আল জাজিরা অনলাইন শুক্রবার দেশটির একটি পত্রিকার খবরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগেই আসন্ন পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবি নামাজ আদায়ের নির্দেশনাসম্বলিত একটি ঘোষণা দিয়েছে।

কোভিড সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোয় জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়া হবে না বলেও জানায় সৌদি সরকার।

সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ সম্প্রতি বলেন, কোভিড পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে স্থগিতাদেশ আছে, তা মসজিদে তারাবি নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মসজিদ বা বাসায় যেখানেই তারাবি আদায় করা হোক, তা সর্বশক্তিমান আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই প্রার্থনা জানাই। আমরা মনে করি, মানুষের স্বাস্থ্যের জন্য এখন বাড়িতে নামাজ আদায় করা অধিকতর মঙ্গলজনক। আল্লাহ যেন আমাদের সবার নামাজ কবুল করেন এবং বৈশ্বিক মহামারি থেকে মানবজাতিকে রক্ষা করেন, সে প্রার্থনা জানাই।

আগামী সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু।

কোভিড-১৯ সৌদি আরবেও হানা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৩৮০ জন শনাক্ত হয়েছে। মারা গেছে অন্তত ৮৩ জন।

কোভিডের বিস্তার ঠেকাতে কারফিউ জারিসহ নানা ব্যবস্থা নিয়েছে সৌদির কর্তৃপক্ষ।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension