আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত প্রায় পোনে ২৩ লক্ষ, মৃত্যু ১ লক্ষ ৫৫ হাজার ছাড়িয়ে

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দেশটিতে মৃত্যু হয় ২ হাজার ৫৩৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৭ হাজার ১৭৫ জনের। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ২৭২ জন।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৮ হাজার ৬৭২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লক্ষ ৬৯ হাজার ৬৩০ জন মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লক্ষ ৫৫ হাজার ২০৫ জন মানুষ।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৮২ হাজার ১৯৫ জন। 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দেশটিতে মৃত্যু হয় ২ হাজার ৫৩৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৭ হাজার ১৭৫ জনের। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ২৭২ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৫১০ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৬৫ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৩ জনের। আর, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৭২৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯১ জন।

অন্যদিকে, ইটালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২,৭৪৫ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৪৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৭২৭ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৩ জন। 

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৭৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৬৮১ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৯৬৯ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৪২০ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১,৯০৯ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৪৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫৯৯ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৪,৫৭৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ৩০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৪৪ জন।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension