আন্তর্জাতিক

ধূমপান করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পারে: ডেভিড হকনি

'এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সাধারণ রোগীর তুলনায় ধূমপান করা ব্যক্তিরা কোভিড-১৯ ভাইরাসে কম আক্রান্ত হয়েছেন।'

করোনাভাইরাস নিয়ে কাজ করা অনেক গবেষক মনে করেন, সাধারণ মানুষের তুলনায় ধূমপান করা ব্যক্তিদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। কারণ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ধূমপান করা ব্যক্তিদের ফুসফুস দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে।

বিখ্যাত ব্রিটিশ শিল্পী ডেভিড হকনি, ন্যাশলাম পোর্ট্রেট গ্যালারি। ছবি: ডেভিড পেরি।

তবে বিখ্যাত শিল্পী ডেভিড হকনি সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে একটি চিঠি দিয়ে জানান, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা দেখে তার মনে হয়েছে, ধূমপান করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পারে। কারণ কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হলে মানুষের ফুসফুসে যে প্রতিক্রিয়া দেখা দেয়, ধূমপান করলেও মানুষের একই প্রতিক্রিয়া দেখা দেয়। তাই ধূমপান করা মানুষদের আগে থেকেই এই ধরনের অবস্থা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে।

তার এই দাবিটি অনেকে হাস্যকর মনে করে পাত্তা না দিলেও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সনামধন্য সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাঙ্কোইস ব্যালাক্স বলেন, তার এ দাবি মোটেই ফেলে দেওয়ার মতো নয়। বরং প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে।

চীনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সাধারণ রোগীর তুলনায় ধূমপান করা ব্যক্তিরা কোভিড-১৯ ভাইরাসে কম আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ধূমপান না করা ব্যক্তি ছিলেন ২৬ দশমিক ৬ শতাংশ, আর ধূমপান করা ব্যক্তি ছিলেন ৬ দশমিক ৫ শতাংশ। এমন কি ধূমপান করা ব্যক্তিদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র দেশটির সাত হাজার করোনায় আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা করে দেখতে পায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ধূমপানে অভ্যস্ত ছিলেন। এদের বেশিরভাগেরই চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়া বা আশঙ্কাজনক অবস্থা দেখা দেয় নি।◉

ডেইলি মেইল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension