
যুক্তরাষ্ট্রে ৩৮ দিনে মৃত্যু ৪০ হাজারের বেশী মানুষের মৃত্যু
গেল ৩৮ দিনে প্রতিদিন গড়ে মারা গেছে ১ হাজার ৫২ জনেরও বেশী মানুষ।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে রোববার মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের যে কোনও দেশের তুলনায় মৃত্যুর সংখ্যায় এটাই সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপিয় দেশ ইটালির অবস্থান।
ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল মৃত্যুর সংখ্যা ১০ হাজারে পৌঁছায়। এরপর মাত্র ৫ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩৮ দিনে ৪০ হাজার ৪২৩ জন মানুষ মারা গেছেন।
করোনাভারাস পরীক্ষা করা হয় নি কিন্তু উপসর্গ দেখার দেয়ার পর যেসব মৃত্যু হয়েছে, চার দিন আগ থেকে মৃত্যুর সংখ্যায় সেটিরও হিসাব শুরু করে নিউইয়র্ক শহর।

কোভিড-১৯ রোগে আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সাত লাখ ৪৪ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার নতুন করে ২৯ হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। গত তিন দিনের তুলনায় যেটা কম।
ব্যাপক ভ্রমণ বিধিনিষেধ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে বেকারত্ব সুবিধা পাওয়ার জন্য ২ কোটি ২০ লাখ মার্কিন নাগরিক আবেদন করেছেন। বিধিনিষিধে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে ইতোমধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অর্থনীতি সচল করে দেওয়ার কথা বললেও ম্যারিল্যান্ড, ভার্জেনিয়া ও ওয়াশিংটনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।◉
রয়টার্স



