প্রবাস

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নিউ ইয়র্কে গেল বুধবার আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।

মৃতরা হলেন লং আইল্যান্ড সিটিতে বসবাসরত আহসান উল্লাহ কবীর (৫৫), ফেনীর দাগণভূইয়ার সন্তান ব্রুকলিনের অধিবাসী হাজী শরিয়ত উল্লাহ (৭৫) এবং সায়খুল হাদিস মাওলানা শফিউর রহমান (৬৭)।

এ নিয়ে কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ১৬৯ প্রবাসী বাংলাদেশি মারা গেলেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। মারা গেছেন ৫০ হাজার ৮৩৬ জন। শুধু নিউ ইয়র্ক শহরেই করোনাভাইরাসে মারা গেছেন ২০ হাজার ৯৮২জন। আক্রান্ত হয়েছেন সংখ্যা ২ লাখ ৭১ হাজার ১৬২ জন।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension