আন্তর্জাতিক

ওয়াশিংটনে স্যাটেলাইটে দেখা গেল কিমের ব্যক্তিগত ট্রেন

সপ্তাহজুড়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর গুজবের মধ্যেই এবার বেঁচে থাকার খবরও পাওয়া গেল।

উত্তর কোরিয়ার ওপর সর্বদা দৃষ্টি রাখা ওয়াশিংটনের ‘প্রজেক্ট ৩৮’ এক স্যাটেলাইট ইমেজে শনিবার এ ছবি ধরা পড়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান কম্পাউন্ডের স্টেশনে কিম জং উনের ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ২৫০ মিটার দৈর্ঘ্যরে ওই ট্রেনে কিম জং উন ছিলেন কিনা, তা নিশ্চিত নয়।

২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ট্রেনটি সেখানে দেখা গেছে। তবে ১৫ এপ্রিল পর্যন্ত ট্রেনটি ওখানে ছিল না বলে নিশ্চিত করেছে ‘প্রজেক্ট ৩৮’। প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি ওখানে থাকা মানে এই নয় যে, কিম জং উন নিশ্চিতভাবে সেখানে রয়েছেন। অপারেশনের পর তিনি গ্রামের একটি অভিজাত এলাকায় বিশ্রাম নিচ্ছেন এ তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ল।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার অনুপস্থিতি, তিনি কোথায় আছেন, কেমন আছেন- এসব বিষয়ে সুস্পষ্ট কোনও তথ্য না থাকায় নানা জল্পনা-কল্পনা ডালপালা ছড়িয়েছে।

জাপানের সংবাদমাধ্যম বলেছে, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন।

হংকংয়ের এক টেলিভিশন খবরে বলেছে, তিনি আসলে মারাই গেছেন। এ নিয়ে উত্তর কোরিয়া থেকে কিছু না জানানোর ফলে কোন্‌ রিপোর্ট সত্য আর কোনটা মিথ্যা বা গুজব তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

 

২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান কম্পাউন্ডের স্টেশনে কিম জং উনের ট্রেনটি দাঁড়িয়ে সেখানে দেখা গেছে। -ছবি তাসনিম নিউজ।

ডায়াবেটিস ও হার্টের কিম জং উনের বংশগত

কিম জং উনের বংশে ডায়াবেটিস ও হার্টের সমস্যা দীর্ঘদিনের। তার পিতা-পিতামহের মৃত্যও এই হৃদরোগেই হয়েছে। উনের মৃত্যুর

গুজব ছড়িয়ে পরার পর পারিবারিক এই ব্যাধিটি সামনে আনল আমেরিকার দৈনিক নিউ ইয়র্ক পোষ্ট।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শরীরের ওজন তিনশ’ পাউন্ডের বেশি। অত্যধিক পরিমাণে ধূমপান করেন এবং তার পরিবারের সদস্যদের অনেকেরই হার্টের সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৬ বছর বয়সী কিম জং উনের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হলেও ওজন তিনশ’ পাউন্ডের বেশি। দিনে অন্তত চার প্যাকেট সিগারেট লাগে তার। এর বাইরে অস্বাস্থ্যকর বিভিন্ন ধরণের খাবার এবং ওয়াইন তার প্রিয়। জাতিসংঘের এক প্রতিবেদনে ছয় বছর আগে জানানো হয়েছিল, কিম জং উনের মদ্যপানের জন্য বছরে খরচ হয় ৩০ মিলিয়ন ডলারের বেশি।

শারীরিক গঠন কিছুটা ঠিক রাখার জন্য এর আগে তিনি সার্জারি করেছেন বলেও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।

২০১১ সালে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার আসনে বসার আগে তার বাবা কিম জং ইল ৭০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। তার আগে কিম জং উনের দাদা কিম ইল সাং ১৯৯৪ সালে হার্ট অ্যাটাকে মারা যান।

কিম জং ইল ধূমপায়ী ছিলেন এবং দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বিভিন্ন ধরনের মদ সংগ্রহ করে তিনি পান করতেন। ভোজন রসিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

২০০৭ সালে কিম জং ইল মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। ওই সময় তিনি ছোট চুল নিয়ে জনসম্মুখে হাজির হন।

তখন নতুন করে গুঞ্জন শুরু হয়, তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। বড় ধরনের কোনও সার্জারি হয়েছে।এরপর ২০০৮ সালে কিম জং ইল স্ট্রোক করেন। চীন এবং ফ্রান্সের চিকিৎসকরা ওই সময় তার চিকিৎসা দিয়েছেন বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে দাবি করা হয়।

তিন বছর পর তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তবে, গুঞ্জন রয়েছে- তিনি অনেক আগেই মারা গেছেন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension