নিউ ইয়র্কের ফার্মেসিগুলোতে করোনা পরীক্ষার অনুমতি
নিউইয়র্কে ফার্মেসিতেও করোনা পরীক্ষার অনুমতি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন ফার্মেসি বা ওষুধের দোকানেও ভাইরাসটির পরীক্ষা করা যাবে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৭৮ হাজার ২৩৫ জন করোনায় আক্রান্ত। মারা গেছেন ৫৫ হাজার ৫ জন। মৃতদের তিন ভাগের একভাগই নিউ ইয়র্ক শহরের।
এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য গভর্নর অ্যান্ডু কুমো সিদ্ধান্ত নিয়েছেন, আরও বেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করানোর জন্য ফার্মেসিগুলোকেও অনুমতি দেওয়া হবে।
শনিবারই নিউইয়র্ক রাজ্যজুড়ে ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। গভর্নর আশা করছেন, এতে দৈনিক ৪০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে।
শনিবার এক ব্রিফিংয়ে কুমো বলেন, করোনার পরীক্ষার জন্য আরও চারটি সরকারি হাসাপাতালে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র ফার্মেসিগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, যাতে তারা করোনার পরীক্ষা চালাতে নমুনা সংগ্রহ করতে পারে।
তিনি জানান, হাসপাতালগুলোতে এখনও রোগীর সংকুলান হচ্ছে না। তাই নগরবাসীকে তিনি লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানান।◉



