
ভারত, ব্রাজিল, রাশিয়া করোনার নতুন হটস্পট
ইউরোপ ও আমেরিকায় করোনা আক্রান্তের হার কমতে থাকলেও, ব্রাজিল, রাশিয়া, ভারতের ক্ষেত্রে এ হার প্রতিদিনই বাড়ছে। তাই নতুন হটস্পটের আশঙ্কায় প্রহর গুনছে এই দেশগুলো।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে ৮১ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছেন। সারা পৃথিবীতে মোট সংক্রমিতের সংখ্যা ৩৭ লাখ ৯৫ হাজার ৭০২ জন। মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ২ লাখ ৬২ হাজার ৭৭৪ জন।
বুধবার যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণের ২২ হাজার ৪০৪ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১২ লাখ ৪০ হাজার পেরিয়ে গেছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ মানুষের। মোট মৃতের সংখ্যা ৭২ হাজার ৮০০ জন।
করোনা সংক্রমণের নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৫৫৯ জনের সংক্রমণের ঘটনা সামনে এসেছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার। একদিনে মারা গেছেন ৯৫ জন। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৩৭ জন।
ব্রাজিলে মঙ্গলবার নতুন সংক্রমণের সংখ্যা ৬ হাজার ৯৩৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০০ মানুষের। মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২২ জন।
সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ৫২ হাজার ৯৮৭৷ মোট মৃত ১৫৮৩৷◉



