ভারত

ভারতে লকডাউন শিথিলের পর দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা লকডাউন শিথিল করার পর ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারসের হিসাবে, দেশটিতে করোনায় এ পর্যন্ত ৫৩ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ১ হাজার ৭৮৭ জন। বুধবার পর্যন্ত মৃত্যুর হার ১০ দশমিক ৪৩ শতাংশ।

এনডিটিভির খবরে জানা গেছে, বুধবার থেকে বৃহস্পতিকার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার ৫৬১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতের আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। সেজন্য দেশটিতে আগেই লকডাউন ঘোষণাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।

সংক্রমণ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছিলেন।

কয়েক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় স্থিতাবস্থা দেখা দেয়। কিন্তু অর্থনীতি সচল করতে লকডাউন শিথিলের পর মে মাসের শুরু থেকেই ওই চিত্র পাল্টে যায়।

সর্বশেষ তিনদিনেই দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সপ্তাহখানেক আগেও ভারতে প্রতিদিন দেড় থেকে ২ হাজার করে নতুন আক্রান্ত শনাক্ত হতো, এখন এ সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদের মতো তুলনামূলক ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই সংক্রমণ হু হু করে বাড়ছে।

মুম্বাইয়ে লকডাউন এমনভাবে কার্যকর রেখেছে পুলিশ, যাতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। রাতের বেলা পুলিশ চলে যায়। এরপরেই মানুষ রাস্তায় নেমে আসেন।

স্থানীয় বাসিন্দা রাখি যাদভ বলেন, প্রতিরাতে পুলিশ চলে গেলে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। মনে হয় যেন রাস্তায়ই পার্টি চলছে।

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension