অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিকদের সাক্ষাৎ

রূপসী বাংলা ডেস্ক:রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সময় কাটালেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সদস্যরা।

মঙ্গলবার বিকালে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিএবি নেতা ও তাদের সহধর্মিণীরা গণভবনের অনুষ্ঠানে যোগ দেন। বিএবি সভাপতি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জানা গেছে, গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়। পরিবেশন করা হয় বিভিন্ন পদের খাবার।

বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠে ঢুকে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এক ঘণ্টারও বেশি সময় কাটান তাদের সঙ্গে।

বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension