আন্তর্জাতিক

সৌদি আরবে মক্কা ছাড়া সব শহরের লকডাউন শিথিলের ঘোষণা

করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র মক্কা শহর ছাড়া অন্য সব শহরের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যেসব অঞ্চলে কারফিউ ছিল সেগুলোতে ৩১ মে থেকে শিথিল হবে।

আরব নিউজ জানিয়েছে, কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মত কড়াকড়ি থাকবে না।

তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। মক্কা আগের মতই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।

২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদে

নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।

কিন্তু তার আগে দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। ৫০ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না।

সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension