বিনোদন

মোদিকে নিয়ে মন্তব্যে নোবেলের নামে মামলা, ভারতে গেলেই গ্রেফতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্ট দেওয়ার জেরে বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ কারণে এখন ভারতে গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা হয়েছে। আর তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। ইতোমধ্যেই দায়েরকৃত অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতে গেলে নোবেলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন গায়ক নোবেল। তার এই পোস্টটি নিয়ে অনেক সমালোচনা হয়। এরপরই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জেরার মুখে পড়তে হয় গায়ক নোবেলকে। পরে অবশ্য কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

তবে এই প্রথম নয়, এর আগেও অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনও রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে, কখনও আবার কিংবদন্তীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে।

এখানেই শেষ নয়, ধর্ষণের অভিযোগও উঠেছে বাংলাদেশের এই গায়কের বিরুদ্ধে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension