আঞ্চলিক

করোনায় সেবাদানকারীদের সহযোগিতা দিলেন সাংবাদিক শফিকুল ইসলাম

করোনায় মৃত ব্যক্তির দাফন ও সৎকারে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং পিপিই দিয়ে সহায়তা করেছেন সাংবাদিক শফিকুল ইসলাম।

সম্প্রতি খুলনা ফুলতলা উপজেলার ৪ ইউনিয়নের জন্য সম্ভাব্য করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন বা সৎকারে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৪০০ হ্যান্ড গ্লাভস এবং প্রতি ইউনিয়নের জন্য ৭টি করে মোট ২৮টি পিপিইসহ সর্বমোট ৫০ হাজার ২০০ টাকার সুরক্ষা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন তিনি।

ফুলতলা প্রেসক্লাব এ সুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করে।

এসময় ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার পারভিন সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মুহাম্মদ শিপলু ভূইয়া, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফুলতলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension