প্রবাস

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্বিতীয় ফ্লাইট

কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লসএঞ্জেলের বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয় করে কাতার এয়ারওয়েজের মাধ্যমে দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।

আজ ৫ জুন শুক্রবার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

আগামীকাল ৬ জুন শনিবার কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর-৩৪৫৮ (QR-3458) নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে সকাল ৯টায় দোহা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবে এবং ৭ জুন রোববার বিকাল ৪:৪৫ মিনিটে কিউআর-৩৩৯০ (QR-3390) ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

করোনভাইরাস (কোভিড-১৯) প্যানডেমিক সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সকল যাত্রীকে নির্ধারিত যাত্রাকালীন সময়ের ৪ (চার) ঘণ্টা পূর্বে নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট এর বহির্গমন ৮নং টার্মিনালে চেক-ইন কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, যাত্রাকালীন সময়ের ১ (এক) ঘণ্টা পূর্বে চেক-ইন কার্যক্রম কাউন্টার বন্ধ করা হবে।
রেজিস্ট্রেশন, টিকেট সংক্রান্ত প্রশ্ন ও সহযোগিতার দরকারে ওরিক্স অ্যাভিয়েশনের ওয়েব (http://galaxyaviationbd.com/usacharter/), অথবা ইমেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হোয়াটস অ্যাপেও ফোন নম্বরে +৮৮০১৭১৩০৯৪৬৬৪ ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension