আন্তর্জাতিক

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের ফ্লয়েড হত্যার প্রতিবাদ (ভিডিও)

যুক্তরাষ্ট্রের শেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। এর প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশের সীমানা পেরিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে ইউরোপেও। ইতোমধ্যেই যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছে।

এবার এ আন্দোলনে শামিল হলেন ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। তিনি এক ভিডিওবার্তায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানিয়েছেন। ভিডিওতে নিজের জীবনের কিছু ঘটনাও উল্লেখ করেছেন এই রাজবধূ। ।

যুক্তরাষ্ট্রে অন্য যারা পুলিশ হেফাজতে মারা যাচ্ছেন, মেগান তাদের কথাও স্মরণ করেন। বলেন, যাদের নাম জানি, তাদের জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফ্লয়েডের জীবনও আমার কাছে গুরুত্বপূর্ণ।

কথা বলতে বলতে মেগান কয়েকবার বিরতি নেন। সম্পাদিত ভিডিওটিতে ছলছল চোখে তিনি বলেন, কী বলব, সেটি (ফ্লয়েড হত্যাকাণ্ড)সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। শুধু বলতে চেয়েছিলাম, আমি নার্ভাস। আমি বুঝতে পেরেছি, কিছু না বলাটা ভুল হবে।

মেগান ১৫ বছর বয়সের নিজের একটি অভিজ্ঞতার কথা বলেন। জানান, এক শিক্ষক তাকে কথা বলার সাহস দেন।

মেগান ১৯৯২ সালের দিকে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। ওই সময় একটি দাঙ্গা দেখেছেন তিনি। রডনি কিং নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে সে সময় মার্কিন পুলিশ মারধর করে। ফ্লয়েডও একই ঘটনার শিকার। তবে আরও নির্মম।

২৫ মে ৪ শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের গলায় হাঁটু ধরে নি:শ্বাস বন্ধ করে হত্যা করেন। ফ্লয়েড বারবার বাঁচার আকুতি জানালেও তাকে ছাড়ে নি শেতাঙ্গ পুলিশ।⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension