আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও ১০ হাজার বেশী

করোনাভাইরাসে যুক্তরাজ্যে সঠিক মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি বলে জানিয়েছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবের চেয়ে এটি ১০ হাজার বেশি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গত ২৯ মে পর্যন্তই ৪৬ হাজার ৪২১ জনের মৃত্যু হয়।

তাদের দাবি, সব মিলিয়ে ব্রিটেনে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

ব্রিটেনের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের (ডিএইচএসসি) হিসাবে দেশটিতে এখন পর্যন্ত ৪০ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন হল দুই প্রতিষ্ঠানের হিসাবে এত তারতম্য কেন?

ব্রিটিশ গণমাধ্যম বলছে, ডিএইচএসসি শুধু সেইসব মৃত রোগীর হিসাব প্রকাশ করছে, যারা মারা যাওয়ার আগে কভিড-১৯ পজিটিভ হয়েছেন।

কিন্তু ময়নাতদন্তের পর যাদের ফলাফল পজিটিভি আসছে, তাদেরটা বিবেচনায় নিচ্ছে না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ১৩ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৩ লাখ ১৬ হাজার ৯৪৪ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২ হাজার ৫০২ জন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension