
বিনোদন
বলিউডের সঙ্গে বাংলাদেশেও সুশান্তের মৃত্যু নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উপমহাদেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরেই নানা বিতর্ক চলছে তার মৃত্যু রহস্যকে ঘিরে।
এদিকে বলিউডে সুশান্তের মৃত্যু নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। বাংলাদেশেও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এলো। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ডকু ফিল্ম বানাচ্ছেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ।
তিনি গণমাধ্যমকে জানান, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি ডকু ফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম ‘হত্যা শেষে আত্মহত্যা’।
ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের নিয়ে এই ডকু ফিল্ম নির্মিত হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, এটা অনেকটা বায়ো ডকু ধাঁচের।
পর্দায় উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস। ⛘



